ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে অতুল প্রসাদ স্মরণসভা

ভাষা সৈনিক ডা. গোলাম মওলা গ্রন্থাগারের আয়োজনে গীতিকার, সুরকার ব্যারিষ্টার অতুল প্রসাদ সেন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রন্থাগারিক জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক, সমাজ সংগঠক ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.ওয়াজেদ কামাল, সাহিত্যিক ও ইতিহাসবিদ শ্যামসুন্দর দেবনাথ, জেলা তথ্য কর্মকর্তা জনাব শাহিন মিয়া, প্রাবন্ধিক মৃধা শফিক ও লেখক শফিক শান্ত, সাংবাদিক কে এম রায়হান কবীর সোহেল ও এমবি কাজী নাছির প্রমুখ।

আলোচকবৃন্দ শরীয়তপুরের কৃতি সন্তান অতুল প্রসাদ, আবু ইসহাক, নাট্যকার ব্রজেন্দ্রলাল, রতীন ঘোটক, হালিম বয়াতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্বারোপ করেন।