ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ৩৯ হাজার ইসরায়েলির ক্ষতিপূরণ আবেদন

ইরানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ৩৮ হাজার ৭০০ ইসরায়েলি নাগরিক সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন। ইসরায়েলি কর কর্তৃপক্ষ গঠিত বিশেষ তহবিলে এসব আবেদন জমা পড়েছে।

প্রধানত আবাসিক ভবন (৩০ হাজার ৮০৯ আবেদন), যানবাহন (৩ হাজার ৭১৩) ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির (৪ হাজার ৮৫) জন্য এই দাবি করা হয়েছে। তেল আবিবে সর্বোচ্চ ২৪ হাজার ৯৩২ এবং আশকেলনে ১০ হাজার ৭৯৩ আবেদন জমা পড়েছে।

ইসরায়েল সরকার এখনো ক্ষতিপূরণের পরিমাণ ঘোষণা করেনি। ১৩ জুন ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর এই তহবিল চালু করা হয়।