ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো শরীয়তপুরের নড়িয়া উপজেলাতেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।

বুধবার (৫ জুন) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং পরিবেশবাদী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা যদি এখনই প্লাস্টিক ব্যবহারে সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। এছাড়া পরিবেশ রক্ষায় গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের উপর জোর দিতে হবে।