ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ কমান্ডারদের জানাজায় জনতার ঢল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীসহ প্রায় ৬০ জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে তেহরানে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই জানাজায় অংশ নেয় হাজারো শোকাহত মানুষ। মরদেহগুলো ইরানি পতাকায় মোড়ানো কফিনে রাখা হয় এবং প্রতিটি কফিনে শহীদদের ইউনিফর্ম পরিহিত ছবি সাঁটানো ছিল।

জানাজা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। জানাজার সময় আজাদি স্ট্রিটে ‘আমেরিকার মৃত্যু চাই’ ও ‘ইসরায়েলের মৃত্যু চাই’ স্লোগান দেন জনগণ। নিহতদের মধ্যে ছিলেন বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহ, মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি।

সম্প্রতি ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই জানাজা আয়োজিত হয়। যুদ্ধবিরতির পর এই প্রথম এত বড় রাষ্ট্রীয় জানাজার আয়োজন করা হলো।

সূত্র: আল-জাজিরা