আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকেও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। অভিযুক্তদের অনুপস্থিতিতে ও কোনো ব্যাখ্যা না দেওয়ায় অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে নিযুক্ত করা হয়।
এই মামলার পেছনে রয়েছে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য, যেখানে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” সিআইডির ফরেনসিক পরীক্ষায় অডিওর সত্যতা প্রমাণিত হওয়ার পর আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়।
আইন অনুযায়ী, অভিযুক্তরা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আইনানুগ দণ্ড ঘোষণা করে।