সরকারিভাবে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে দিনটিতে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, এই দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
সরকারি স্বীকৃতির মাধ্যমে এই দিবসটি এখন থেকে রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। ৫ আগস্টের গণ-আন্দোলন ও স্বৈরাচারবিরোধী জনতার বিজয়কে স্মরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।