ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে ৫ লাখ বৈধ কর্মভিসার ঘোষণা: ২০২৬-২৮ সালের মধ্যে বাংলাদেশিসহ অনেকের সুযোগ

ইতালি সরকার ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য ৪ লাখ ৯৭ হাজার ৫৫০টি বৈধ কর্মভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে দেশটি বৈধ অভিবাসন বাড়ানো ও শ্রমিক সংকট মোকাবেলার কৌশল বাস্তবায়ন করছে।

২০২৬ সালে দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা, যা পর্যায়ক্রমে তিন বছরের মধ্যে পূর্ণ হবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এর আগে ২০২৩-২৫ মেয়াদে ৪.৫ লাখ অভিবাসন পারমিট ইস্যু করেছে।

শ্রম ও শিল্প খাতের চাহিদা এবং জমা পড়া আবেদন বিশ্লেষণ করে এই নতুন কোটা নির্ধারণ করা হয়েছে। ইতালির কৃষি সংগঠন কোলদিরেত্তি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, এতে মাঠপর্যায়ে শ্রমিকের ঘাটতি পূরণ হবে এবং দেশের খাদ্য উৎপাদন কার্যক্রমে গতি আসবে।