ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় আটক ৩৬ বাংলাদেশির মধ্যে ৩ জন দেশে ফিরেছেন: আসিফ নজরুল

মালয়েশিয়ায় উগ্র জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩৬ জন বাংলাদেশির মধ্যে তিনজন ইতোমধ্যে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার (৫ জুলাই) এক গণমাধ্যমে তিনি জানান, ফেরত আসা তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওনের তথ্যমতে, সেলাঙ্গর ও জোহর এলাকায় এপ্রিল মাসে তিন ধাপে পরিচালিত অভিযানে এই ৩৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজনকে সন্ত্রাসবাদবিরোধী আইনে অভিযুক্ত করা হয়েছে এবং ১৫ জনকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল জানান, এই চক্রটি বাংলাদেশ ও সিরিয়ায় আইএস সদস্যদের অর্থায়ন করছিল। মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী এই নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।