ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা: মৃত ৭৮, নিখোঁজ ৪১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি, যেখানে প্রাণ হারিয়েছেন ৬৮ জন, যাদের মধ্যে ২৮ জন শিশু। নিখোঁজদের মধ্যে রয়েছেন গ্রীষ্মকালীন এক খ্রিস্টান ক্যাম্পের ১০ কিশোরী ও একজন কাউন্সিলর।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসাবশেষ, কাদা ও বিষধর প্রাণীর কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। আগামী ২৪-৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এখন পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের পরিচয় জানা যায়নি।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, নিখোঁজ শেষ ব্যক্তি পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাস্থলকে ‘মারাত্মক দুর্যোগ’ ঘোষণার মাধ্যমে ফেডারেল সহায়তা চালুর নির্দেশ দিয়েছেন এবং ১১ জুলাই এলাকা পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।

বন্যাটি শুরু হয় ৪ জুলাই থেকে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে।