ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক তাহসিনা বেগম

শরীয়তপুরে প্রশাসনিক দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম।

সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের অভিজ্ঞ এই কর্মকর্তা এখন থেকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে, এক বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ২১ জুন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। তার পরদিনই গঠিত হয় তদন্ত কমিটি।

প্রশাসনের এই রদবদলের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।