বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং আধুনিক সামরিক প্রযুক্তি বিনিময়সহ সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান দেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সহায়তায় উন্নত যুদ্ধসরঞ্জাম তৈরিতে আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও, একই দিনে অধ্যাপক গরগুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন।