ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ বৃহস্পতিবার দুপুর ২টায়

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, ১০ জুলাই। দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে দুপুর ২টায় ফল প্রকাশ করবে বলে জানা গেছে।

এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলপ্রকাশ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।


ফলাফল জানার উপায়:

১. অনলাইনে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবে। প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে প্রতিষ্ঠানপ্রধানরা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে লগইন করে EIIN নম্বর ব্যবহার করে ‘রেজাল্ট কর্নার’ থেকে ফল ডাউনলোড করতে পারবেন।

২. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে:
প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।

৩. এসএমএসের মাধ্যমে:
টেলিটক সিম থেকে মোবাইলে টাইপ করতে হবে—
SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাসের সাল
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।


খাতা চ্যালেঞ্জের সুযোগ ১১ জুলাই থেকে:

যেসব শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট থাকবে, তারা এবারও খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে।
আবেদনের সময়সীমা: ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।
প্রক্রিয়া:
রেজিস্ট্রেশন নম্বর <স্পেস> বোর্ডের নাম (ইংরেজি অক্ষরে) <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে এসএমএস পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য কমা (,) দিয়ে পৃথক করে কোড দিতে হবে। যেমন: ১০১,১০২,১০৩।

পুনর্নিরীক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটক থেকে পাওয়া যাবে।