নাগরিক ঐক্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চাইলেও, নির্বাচন কমিশন (ইসি) জাতীয় প্রতীক ‘শাপলা ফুল’কে আর কোনো রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (৯ জুলাই) কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, নতুন প্রতীক তালিকায় শাপলা থাকছে না। কারণ, এটি বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত এবং এর রাজনৈতিক ব্যবহার বিতর্ক তৈরি করতে পারে। তবে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীক বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে।
উল্লেখ্য, এএমএম নাসির উদ্দিন কমিশন এ সিদ্ধান্ত নেয় নির্বাচনী প্রতীকের ভাবমূর্তি ও নিরপেক্ষতা রক্ষার স্বার্থে।