ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে জিপিএ ফাইভ এ বছর শীর্ষে

এসএসসি ফলাফলে জিপিএ ৫ প্রাপ্তিতে এবছরও জেলায় শীর্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ

এসএসসি ফলাফলে জিপিএ ৫ প্রাপ্তিতে এবছরও জেলায় শীর্ষে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ।

১০ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত ২০২৫ সালের এস এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের ন্যায় এবছরও জিপিএ ৫.০০ প্রাপ্তিতে শরীয়তপুর জেলার শীর্ষস্থান ধরে রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ প্রতিষ্ঠান থেকে ৫৮ জন শিক্ষার্থী জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে এ বছর মোট ৪৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৯.০৭% শিক্ষার্থী পাশ করার কৃতিত্ব দেখিয়েছে। এ ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, এ বছর দেশের সার্বিক পাশের হার প্রায় ৬৯%, সে প্রেক্ষাপটে আমাদের পাশের হার সন্তোষজনক। আমাদের কাঙ্খিত সংখ্যক শিক্ষার্থী জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে আমরা আরও নিবিড় পরিচর্যার মাধ্যমে আমাদের ফলাফলে উন্নতি করতে চাই।