শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে মাঝিরঘাটে অস্থায়ী বেড়িবাঁধ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে মোনাজাত করেছেন চরমোনাই পীর সাহেব মুফতি রেজাউল করিম।
শুক্রবার, ১১ জুলাই সকাল ৯টায় তিনি মোঙ্গল মাঝিরঘাটে পৌঁছান। সেখানে তিনি পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন।
এ সময় তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় আপনাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।” তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।