ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশে তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (১১ জুলাই) WHO-এর মহাপরিচালক ড. তেদ্রোস একটি অভ্যন্তরীণ ইমেইলে এই সিদ্ধান্ত জানান।

২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পুতুল। তবে শুরু থেকেই তার নিয়োগ বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এ পদে আসেন। WHO-এর সহকারী মহাপরিচালক ক্যাথরিন ১৫ জুলাই থেকে তার স্থলাভিষিক্ত হবেন।