ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পথচারীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে অজ্ঞাত দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায় বলে পল্টন থানার ওসি নাসিরুল আমীন নিশ্চিত করেছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী জানান, হঠাৎ বিস্ফোরণে আশপাশের পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানিয়েছে, কারা এই হামলার পেছনে জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।