ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি-২০২৫-এ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলেন দৈনিক গণমুক্তি সম্পাদকের কন্যা শ্রাবন্তী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা-২০২৫-এ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে অনন্য সাফল্য অর্জন করেছেন দৈনিক গণমুক্তি-এর সম্পাদক ও প্রকাশক এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেসের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহীনের কন্যা ইসরাত জাহান শ্রাবন্তী।

শ্রাবন্তী শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগেও তিনি প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন।

তার সাফল্যে পরিবার ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আনন্দ বিরাজ করছে। শ্রাবন্তীর মা ও একই স্কুলের শিক্ষিকা লাভলী ইয়াসমিন বলেন, “আমার মেয়ের এই অর্জনে আমি গর্বিত। তার এই সাফল্যের পেছনে স্কুলের শিক্ষকদের অবদান অপরিসীম। আমি চাই, সে উচ্চশিক্ষা নিয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে। সবাই তার জন্য দোয়া করবেন।”

শ্রাবন্তী তার সাফল্যের কৃতিত্ব দেন তার পরিবার, শিক্ষক এবং নিজের অধ্যবসায়কে। তিনি বলেন, “আমার স্বপ্ন বড়। আমি যদি একদিন তা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেশের উন্নয়নে কাজ করব।”

এসএসসিতে তার এই অসাধারণ ফলাফল তাকে ভবিষ্যতের পথে আরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।