বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেনর, একসময় জঙ্গীবাদ ছিল একটি নাটক।
বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৮ বছর ধরে এনাটক দেখেছি। আমরা আজ ফ্যাসিস্টদের কবল থেকে পরিত্রাণ পেয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি। আজ রোববার দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে শরীয়তপুর জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা এখন নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করছি। সকলকে সাথে নিয়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাব।
শরীয়তপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি সরদার নাসির উদ্দীন কালুসহ বিএনপি, জামায়তে ইসলামী বাংলাদেশ শরীয়তপুরের নেতৃবৃন্দ, সুধীজন ও জুলাই গণঅভ্যত্থানে শহিদরে পরিবারবর্গ এসময় উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জুলই গণঅভও্যত্থানে শরীয়তপুরের ১৪ শহিদ পরিবার সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।