ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব স্কুল ভালো করছে, সেখানে প্রধান শিক্ষক ও সহকর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় লক্ষ্য করা গেছে।

প্রধান উপদেষ্টা যোগ্যতা, অভিজ্ঞতা ও তরুণদের অংশগ্রহণ বিবেচনায় নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও কার্যকর করার ওপর জোর দেন। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয়ে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন এবং বদলির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির নির্দেশনা দেন।

এছাড়া স্কুল অবকাঠামোতে নারীবান্ধব পরিকল্পনা, ইন্টারনেট সংযোগ এবং মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।