ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮জুলাই সকাল ৭টায় জেলা শহরের চৌরঙ্গী থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।
এই প্রতীকী ম্যারাথনে উপস্থিত ছিলেন শরীয়তপুরের নবাগত জেলা প্রশাসক তাহমিনা বেগম, জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা.মোঃ রেহান উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম, শরীয়তপুর-১আসনের সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দীন কালু। এ ছাড়াও এই ম্যারাথনে অংশগ্রহণ করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাগণ সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ।