বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে কটুক্তি করার প্রতিবাদে শরীয়তপুর জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ জুলাই বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পালং উত্তর বাজার এলাকায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি হাজী বিএম হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা কৃষক দলের সহ সভাপতি আলী আজগর কাজী, শরীয়তপুর সদর উপজেলার সদস্য সচিব হুমায়ুন কবির, ভেদরগঞ্জ উপজেলার আহ্বায়ক আবুল কালাম, গোসাইরহাট উপজেলার সভাপতি বাকি বিল্লাহ এবং বিএনপি ও কৃষক দল সহ অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীবৃন্দ।