বিএনপি ঘোষিত, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের মাদবর বাড়ীর আঙ্গিনায়, আজ ২০ জুলাই রোববার দুপুরে নড়িয়া উপজেলা বিএনপি’র বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বায়লাদেশ জাতীয়তাবাদী কৃষক দলেরকেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কর্ণেল (অবঃ) এস এম ফয়সাল আহম্মেদ।
নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আলী হায়দার খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাসির উদ্দিন ঢালী, শাজাহান মাদবর,শামিমা জাহান সাথী, মজিবুর রহমান মাদবরসহ জেলা ও নড়িয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মিদের কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা বলেন আগামী নির্বাচনে দেশ ও মানুষের জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যে জনগনের পাশে থেকে কাজ করতে হবে।