ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় জামায়াতের ৫০ লাখ টাকা সহায়তা ও ২০ সার্জন নিয়োগ

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা সহায়তা এবং ২০ জন বিশেষজ্ঞ সার্জন নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে, ২০ জন সার্জন দায়িত্ব পালন করছেন যাতে চিকিৎসা কার্যক্রম দ্রুত ও কার্যকর হয়।

উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান এবং আজ দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজনের ঘোষণা দেন। নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।