শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার
ঘড়িসার ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: শারফিন খানকে ঘড়িসার ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভূক্ত করা হয়েছে।
২২ জুলাই ২০২৫ ইং নড়িয়া উপজেলা জাতীয়বাদীদল বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুক এতথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ঘড়িসার ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: শারফিন খান দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসামান্য অবদানের কারণে নড়িয়া উপজেলা বিএনপি’র সভাপতি মুন্সী সামছুল আলম দাদন ও সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মেদ রয়েল এর অনুমোদনক্রমে ঘড়িসার ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভূক্ত করা হলো।
প্রত্যাশা করি তিনি তার রাজনৈতিক মেধা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে দলের সুনাম অক্ষুন্ন রেখে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ও দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঘড়িসার ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করিতে সক্রিয় ভূমিকা পালন করিবেন।