ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির ঘটনায় ৬ ডাকাত আটক করে লুন্ঠিত মালামাল সহ নগদ টাকা উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মুদি দোকানে ডাকাতির ঘটনায় গাজীপুর-আশুলিয়ায় অভিযান চালিয়ে ৬ ডাকাত গ্রেফতার
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে একটি পাইকারি মুদি দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। লুন্ঠিত মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (কেরাণীগঞ্জ সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মুহাম্মদ আক্তার হোসেন ও মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলুর যৌথ অভিযানে ছয়জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান ২১ জুলাই দক্ষিণ কেরাণীগঞ্জের দড়িগাঁও বটতলী বাজার সংলগ্ন একটি মুদি দোকান ও একটি অফিসে গভীর রাতে সংঘবদ্ধ একটি ডাকাতদল হামলা চালায়। ব্যবসায়ী মোঃ কেরামত আলী থানায় অভিযোগে জানান, তার অফিসের তালা ভেঙে ডাকাতরা অফিসে ঢুকে সিসিটিভি, লকার ও আলমারি ভেঙে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ লুট করে নেয়। রাত ১টা ৫০ মিনিটে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত নাইট গার্ড আমজাদকে হুমকি দিয়ে বেঁধে ফেলে এবং অফিসে প্রবেশ করে প্রায় ৪০ মিনিট ধরে লুটপাট চালায়। ঘটনাটি ঘটে ২০ জুলাই ভোররাতে। আটককৃত ডাকাতদের তথ্যপ্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গাজীপুর ও আশুলিয়া থেকে যাদের গ্রেফতার হয় , মোঃ নাছির উদ্দিন (৫০), গাজীপুর, মোঃ মোতালেব প্রামানিক (৩৭), আশুলিয়া, মোঃ শাহ আলম হোসেন প্রামানিক (২৯), আশুলিয়া, মোঃ রমজান আলী (৩০), আশুলিয়া, হাবিব (২৮), গাজীপুর ও শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২), আশুলিয়া থেকে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এদের মধ্যে শাহাবউদ্দিন ওরফে সাবু চাঁদপুরের একটি ডাকাতি মামলারও আসামি। অন্যান্য ডাকাতদের কাছ থেকে দুটি এলইডি টিভি, একটি ল্যাপটপ, একটি ১৫০ সিসি মোটরসাইকেল, একটি ড্রিল মেশিন, পাইপ রেঞ্জ, লোহার রড, মাল্টিপ্লাগসহ ডাকাতি কাজে ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। হাবিবের কাজ থেকে কেরাণীগঞ্জ থানার অন্য মামলার আলামত হিসাবে নগদ এক লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শাহাবউদ্দিনের দোকান থেকে চার বান্ডেল ব্ল্যাক ডায়মন্ড, দুই বান্ডেল ম্যারিফ সিগারেট এবং ৫৭৫টি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জসহ নবাবগঞ্জ, মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুর সহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। শাহাবউদ্দিনের বিরুদ্ধে থাকা পূর্বের মামলায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এবং অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায় ডাকাত চক্রটির অন্যান্য সদস্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এব্যাপারে বুধবার দুপুরে পুলিশ বাদি হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা দুটি ও কেরানীগঞ্জ মডেল থানায় একটি সহ মোট তিনটি ডাকাতি মামলা দায়ের করেছে।