ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে বৈঠক: উপদেষ্টা আসিফের সঙ্গে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন রাজা নকভি।

বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া, শিক্ষা, নবায়নযোগ্য শক্তি এবং যুব দক্ষতা উন্নয়নে যৌথ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকের শুরুতে নকভি, উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর শোক জানান।
তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানান।

বিশেষভাবে আলোচনায় আসে—
✅ ক্রিকেট, হকি ও কাবাডি খাতে সহযোগিতা
✅ যুব সমাজের প্রযুক্তিগত প্রশিক্ষণ ও কর্মসংস্থান
✅ উচ্চশিক্ষায় স্কলারশিপ ও অভিজ্ঞতা বিনিময়
✅ সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তি খাতে পারস্পরিক উদ্ভাবন

এই বৈঠককে বাংলাদেশ-পাকিস্তানের বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।