বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।
বুধবার (২৩ জুলাই) রাত ১টা ৪৮ মিনিটে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ২টা ২৬ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করে রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবনে পৌঁছান।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং তিন মাস পর ৬ মে দেশে ফেরেন।
চিকিৎসকরা তার বয়স বিবেচনায় লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্তে না পৌঁছালেও পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।