শরীয়তপুর জেলায় বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর।
২৪ জুলাই বৃহস্পতিবার শরীয়তপুর জেলা শহরে ২ শতাধিক বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাবি-দাওয়া নিয়ে মানববন্ধন পালন করছেন।
সরকারের ঘোষিত কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। এই ধরনের বৈষম্য এই বাংলাদেশে যাতে না হয় প্রধান উপদেষ্টার কাছে দাবি তুলেন। শিক্ষার্থীরা যাতে বৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করতে পারে দাবি জানান শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন বক্তারা ।
এ সময় বক্তব্য রাখেন কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুক আলী দেওয়ান, ও
সাধারণ সম্পাদক রুহুল আমিন মুন্সি।