শরীয়তপুর জেলার জঞ্জিরা উপজেলার সত্তার মাদবর কান্দি (মাঝির ঘাট) এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে নগদ অর্থ সহায়তা ও হাইজিন কিট বিতরণ করা হয়েছে।
Emergency Humanitarian Assistance for River Erosion-Affected Communities in Shariatpur প্রকল্পের আওতায়, Start Fund Bangladesh-এর সহায়তায় এবং SDS (Shariatpur Development Society)-এর বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালিত হয়।
এই উদ্যোগের আওতায় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে বিকাশের মাধ্যমে ৬,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া প্রতিটি পরিবারকে একটি করে ১,৬০০ টাকা মূল্যের হাইজিন কিট দেওয়া হয়, যাতে ছিল—
গোসলের সাবান – ৫টি (১০০ গ্রাম করে), লন্ড্রি সাবান – ৪টি (২০০ গ্রাম করে), টুথপেস্ট – ২টি (১০০ গ্রাম করে), টুথব্রাশ – ৫টি, স্যানিটারি প্যাড – ২ প্যাকেট (প্রতিটিতে ১০টি করে), নখ কাটার যন্ত্র – ১টি, চিরুনি – ২টি, বালতি – ১টি (১৬ লিটার), মগ – ১টি (১.৫ লিটার), টাওয়েল – ১টি (মাঝারি আকারের), ডিটারজেন্ট পাউডার – ১ কেজি ও তোয়ালে – ২টি (ছোট)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস কাবেরী রায়। সভাপতিত্ব করেন এসডিএস-এর নির্বাহী পরিচালক মিস রাবেয়া বেগম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্ট ফান্ড বাংলাদেশ -এর প্রতিনিধি মিস তাসনিমা মুকিত। এছাড়াও এসডিএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। স্টার্ট ফান্ড বাংলাদেশ ও এসডিএস এই দায়িত্ববোধ থেকে মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী পরিবারগুলো এসডিএস এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।