রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে আহত ও অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় পৌঁছেছে চীনের একটি বিশেষ জরুরি মেডিকেল টিম। পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি টিমটিকে স্বাগত জানান।
এর আগে ২৩ জুলাই সন্ধ্যায় ভারত ও সিঙ্গাপুর থেকেও তিন সদস্যবিশিষ্ট দুটি মেডিকেল টিম ঢাকায় আসে, যারা একই দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করছেন।