ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে জঙ্গি নাটকের সুযোগ আর নেই: এনসিপি নেতা সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘হাসিনার মতো পুরোনো স্ক্রিপ্টে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের জঙ্গি নাটকের অংশ করা আর সম্ভব নয়।’ বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের পুরোনো ধারার নাটকীয়তা আর মেনে নেওয়া হবে না। এ ধরনের প্রচেষ্টা ধর্মীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বলেও দাবি করেন তিনি।