ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নতুন রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামি দল।
শুক্রবার (২৫ জুলাই) পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা অংশ নেন।
নেতারা জানান, ইসলামপন্থি দলগুলোর মধ্যে ঐক্য আরও সুসংহত ও গতিশীল করতে কাজ চলবে এবং সামনের জাতীয় নির্বাচনে এ জোট কার্যকর রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং মৌলিক সংস্কারের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।