ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও: কর্ণফুলীতে ১২ যুবক আটক, সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিলের আদলে টিকটক ভিডিও ধারণ করায় ১২ যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে বেশিরভাগের বয়স ১৮-১৯ বছরের মধ্যে এবং তাঁরা চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড হওয়ার আগেই তারা অভিযান চালিয়ে যুবকদের আটক করে। কর্ণফুলী থানার ওসি শরীফ জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।

আটকদের পরিবারের দাবি, এটি ছিল কেবলমাত্র কিশোরসুলভ দুষ্টুমি। তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং কেউই কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত নয়।