ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে শীপ ইয়ার্ড পরিদর্শনে উপদেষ্টা সাখাওয়াত হোসেন

নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন বলেছেন হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১৬টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।

আজ শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরস্থ কবির স্টিল (কেএসআরএম) শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়মনীতি অনুসরণ করতে পারেনি। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে বলেও ব‍্যবসায়ীদের আশ্বস্ত করেন এই উপদেষ্টা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলাম, কেএসআরএম এর ডিএমডি মোঃ করিম উদ্দিন, সারোয়ার জাহান, ডিরেক্টর আব্দুল করিম, সিইও মোঃ মেহেরুল করিমসহ নৌবাহিনী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।