ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ অঅডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনের সময় আহত জুলাই যোদ্ধারা। এসময় জুলাই আন্দোলনের কিছু ডকুমেন্টশন প্রদর্শন করা হয়।

উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।