বকেয়া বেতন ভাতাসহ ১০ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরের বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে একটি সিরামিক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। তাদের ছাত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় আরএকে সিরামিক কারখানার
কয়েক’শ শ্রমিক তাদের বকেয়া বেতন ভাতা সহ ১০ দফার দাবিতে বিক্ষোভ করতে থাকে । দু’ঘন্টা পর তাদেরকে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে ধাওয়া চলে। নিক্ষেপ করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীও পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ, শিল্প পুলিশের বহুসংখ্যক সদস্য এসে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। তাদের সরাতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।