নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে প্রথমবারের মতো আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)।
সোমবার (২৮ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের হাতে হিসাবপত্র জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি জানান, ২০২৪ সালে দলের আয় হয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা এবং ব্যয় হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১৩ হাজার ২১২ টাকা। এ সময় তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি-১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি জানান এবং নির্বাচন কমিশনকে তাদের নিষিদ্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তবে সিইসি নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধের এখতিয়ার সরকারের; সরকার এমন সিদ্ধান্ত নিলে তখন ইসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিন বাংলাদেশ খেলাফত আন্দোলনও আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলটি জানায়, ২০২৪ সালে তাদের আয় হয়েছে ৩১ লাখ ৫৫ হাজার ৬৫৬ টাকা এবং ব্যয় হয়েছে ৩১ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা, উদ্বৃত্ত ৩৮ হাজার ৩৪৮ টাকা।