শরীয়তপুর সদরে আজিজ কম্পিউটারে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে শরীয়তপুর কোর্ট এলাকায় আজিজ কম্পিউটারে উক্ত ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদুল আলম, শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিস এলাহী।
এসময় উপস্থিত ছিলেন, আজিজ কম্পিউটারের প্রোপাইটর ও উদ্যোক্তা সাইদুল হক, জেলা ছাত্রদলের আহবায়ক এইচ,এম জাকির, সদস্য সচিব সোহেল তালুকদার, ১নং যুগ্ম আহবায়ক আসলাম মাহমুদ সহ স্থানীয় ব্যবসায়ী ও জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং নানান শ্রেণী পেশার মানুষ।