ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বৃক্ষরোপন ও বিতরণ করলেন আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সুরুজ আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরদার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের মাঝে ২ শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশ সবুজ করা প্রয়োজন।
বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাপমাত্রা ঠিক রাখাসহ বিভিন্ন ভাবে বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। আতাউর রহমান ফাউন্ডেশন
বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

সংগঠনের সভাপতি মো.সুরুজ আহম্মেদ খান বলেন, আতাউর রহমান খান ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। এবার বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষ বৃক্ষরোপনে উদ্দুদ্ধ করার চেষ্টা করছি। এই ফাউন্ডেশন আগামী দিনেও ভালো কাজ করে যাবে, ইনশাআল্লাহ।