ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পারিবারিক কলহের জেরে সোনাবান বিবি (৬৫) নামে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী করিম মুন্সির বিরুদ্ধে। সোমবার দিবাগতরাতে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী। সাম্প্রতিক সময়ে মধ্যে দুই ছেলে মারা যাওয়ায় স্বামী ও স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন।
স্হানীয়রা জানান

করিম মুন্সী ও সোনাবান বিবির দীর্ঘ ৫০ বছরের দাম্পত্য জীবন। বিয়ের পর বড় গোপালপুর এলাকাতেই বসবাস করতেন। বিবাহিত জীবনে তাদের সংসারে দুইটি ছেলে সন্তান ছিলো। এক বছর আগে ওই দুই সন্তান পরপর মারা যান।

একজন বিদ্যুৎপৃষ্ট এবং আরেকজন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে স্বামী স্ত্রী দুজনেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সোমবার দিবাগতরাতে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বাকবিতন্ডা হলে স্ত্রী সোনাবান বিবিকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী করিম মুন্সি। পরে বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবর দেয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইনুল ইসলাম জানান ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। শরীয়তপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত স্ত্রীর স্বামী করিম মুন্সি কে বাড়ির পাশে লুকিয়ে থাকা অবস্থায় জাজিরা থানার পুলিশ আটক করেছে । এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।