বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার (২৯ জুলাই) রাতে রাজধানীর বনানীতে ছারছীনা দরবার শরীফের খানকায় পীর সাহেব শাহ আবু নসর নেছার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং পীর সাহেবের নিকট দোয়া প্রার্থনা করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একাধিকবার ছারছীনা দরবারে এসেছিলেন।”