শরীয়তপুরের ডামুড্যায় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি,শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম সহ উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক জিপি এডভোকেট শাহাদাত হোসেন, আহবায়ক কমিটির সদস্য মধু মীর, যুবদল সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো: উজ্জল সিকদার, পৌর জামায়াতের আমীর মো: আতিকুর রহমান কবির, সিসিএসের জেলা সমন্বয়ক সাংবাদিক মো. মিরাজ সিকদার, পৌর বিএনপির আহবায়ক আলমগীর মাদবর, যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাওলানা মহিউদ্দিন সহ সকল বিভাগের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এসময় নবাগত জেলাপ্রশাসক মিজ তাহসিনা বেগম দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, মাদক নির্মূল, শিক্ষার মানোন্নয়নসহ সকল গঠনমূলক কর্মকাণ্ডে সকলে মিলে এগিয়ে নিয়ে যাবেন এটাই আমার প্রত্যাসা। পাশাপাশি একটি বৈষম্য মুক্ত রাস্ট্র গঠনে জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে।