শরীয়তপুর জেলা নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন।
শুক্রবার ১আগস্ট তার নিজস্ব ফেসবুক পেজে এই পদত্যাগের ঘোষণা দেন।
নাগরিক পাটি (এনসিপি) শরীয়তপুর হেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম তার ফেসবুকে লেখেন ব্যক্তিগত কারণে এনসিপির সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। এ বিষয়ে জানতে এনসিপির শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে একাধিকবার ফোন দিল তিনি ফোন রিসিভ না করে কল কেটে দেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। আমাদের একটি গ্রুপে একজন কিছু আপত্তিকর কথা লিখেছেন। তাই রাগ হয়ে এ্যাডভোকেট তারিকুল ইসলাম ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। তবে আমাদের কাছে এখনো কোনো পদত্যাগ পত্র জমা দেয়নি।