ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামস ভবিষ্যতে সেনাবাহিনীর চৌকস অফিসার হয়ে দেশের সেবা করতে চায়

শামসুর রহমান শামস এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে। এ ফলাফলের জন্য শামস মহান আল্লাহ তায়া’লার শুকরিয়া আদায় করে। অতপর সে তাঁর এ ফলাফলে পিছনে তাঁর পিতা মাতা ও তার স্কুলের অবদানের কথা স্বীকার করে। সে তাঁর বক্তব্যে তাঁর পিতা মাতার ও মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ কতৃপক্ষ বিশেষ করে কলেজের অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন এর ও শিক্ষকমন্ডলীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে। সে ভবিষ্যতে সেনাবাহিনীর চৌকস অফিসার হয়ে দেশের সেবা করতে চায়।
সে সকলের দোয়া প্রার্থী।

সে দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম পাইলট ও ১০০ সয্যা শরীয়তপুর সরকারি হাসপাতালের নার্সিং সুপারভাইজার শিউলি আক্তারের সন্তান।