ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে ৫ দিন ব্যাপী ইয়োগা প্রশিক্ষণ শুরু

তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ প্রজন্মের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ ঘটাতে শুক্রবার পহেলা আগস্ট শরীয়তপুর সরকারি স্টেডিয়ামে ইয়োগা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন ও শরীয়তপুর জেলা ক্রিয়া সংস্থার যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী ইয়োগা প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুন অর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দৈনিক রুদ্রবার্তা পত্রিকা’র সম্পাদক শহীদুল ইসলাম পাইলট, শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সেলিম সিকদার ও শরীয়তপুর ইয়োগা একাডেমি’র সভাপতি ও প্রশিক্ষক মেহেদী হাসান ভূট্টো প্রমূখ।