আন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে ফেসবুকে ‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে তাৎপর্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন।
মাহফুজ আলম জানান, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।” অপরদিকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্ট্যাটাসে সংক্ষেপে লেখেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”
জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে ২৬ দফা সংবলিত খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। মতামতের জন্য তা বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যেকোনো দিন এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন।
ঘোষণাপত্রটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত রাজনৈতিক বাস্তবতায় জাতীয় সনদের রূপরেখা হিসেবে কাজ করবে।