ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ঢালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে পদ্মা সেতুর নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতু সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠার সময় একটি অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহতদের একজন মোহাম্মদ আলী অন্তু (সাভারের হেমায়েতপুরের বাসিন্দা), যার পরিচয় তার জাতীয় পরিচয়পত্র দেখে নিশ্চিত করা হয়েছে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. নকিব আকরাম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।