ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী গ্রেফতার।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু জানায় আজ রবিবার গোপন সংবাদের বৃত্তিতে থানা পুলিশ জিনজিরা ইউনিয়নের বন্ধ ডাকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই গণ হত্যা মামলা সহ ৩ টি রাজনৈতিক মামলার পলাতক আসামি ছিলো।
পুলিশ জানান রমজান দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর এবং নাশকতা কর্মকাণ্ডের অন্যতম অর্থের দোকানদাতা ছিলেন। তিনি কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদের অন্যতম হাতিয়ার ছিলেন। সে গত ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে আত্নগোপন ছিলেন।