ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সংবিধান, মানবিক পুলিশ ও আকাশ প্রতিরক্ষা—নতুন বাংলাদেশ গড়তে এনসিপির ২৪ দফা ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বাংলাদেশ’ গঠনে ২৪ দফার একটি বিস্তৃত ইশতেহার ঘোষণা করেছে। ৩ আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
ইশতেহারে নতুন সংবিধান প্রণয়ন, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদ বিলুপ্ত করে সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলা হয়। জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও পরাজিত শক্তির বিচারের দাবিও উঠে আসে।
ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন, মানবাধিকারভিত্তিক পুলিশ বাহিনী এবং র‍্যাব বিলুপ্তির প্রতিশ্রুতি দেওয়া হয়।
প্রতিরক্ষা খাতে আকাশ প্রতিরক্ষায় সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, UAV ব্রিগেড, নন-নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা ও সাবমেরিননির্ভর ত্রিমাত্রিক নৌবাহিনীর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।
নারীর নিরাপত্তা, ইনসাফভিত্তিক অর্থনীতি, কর্মসংস্থান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের দিকেও গুরুত্ব দেয় এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা সবাই মিলে সেকেন্ড রিপাবলিক গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”